
রাঙ্গাউটি রিসোর্ট মৌলভীবাজারের তালতলা বাজারে, কুলাউড়া রোডে অবস্থিত। এটি শহর কেন্দ্র থেকে প্রায় ৪.২ কিলোমিটার দূরে, তাই খুব সহজেই যাতায়াত করা যায়। ফলে যারা স্থানীয় ইভেন্ট বা দর্শনীয় স্থান ঘুরতে চান, তাদের জন্য এটি উপযুক্ত একটি অবস্থান। আপনারা যারা চায়ের দেশ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ভ্রমণে যাবেন তারা এই রাঙাউটি রিসোর্টে রাত্রিযাপন করতে পারেন। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য রাঙাউটি রিসোর্টিকে মৌলভীবাজারের অন্যান্য রিসোর্ট গুলো থেকে অসামান্য করে তুলেছে। যা প্রকৃতিপ্রেমীদের কাছে একটি নিখুঁত জায়গা, যেখানে পর্যটকেরা বেশ প্রশান্তি খুঁজে পায়।
এখানে রাত্রিযাপন না করতে চাইলে দিনে ঘোরাঘুরি, সুইমিং পুলে গোসল করা, বোড রাইডিং, মাছ ধরা, খাওয়া-দাওয়া করা ও পিকনিক করার জন্য দিনের বেলায় একটি প্যাকেজ নিতে পারেন।
সবগুলা রুমের সাথে থাকছে - ২৪ ঘন্টা রুম সার্ভিস, ওয়েলকাম ড্রিংকস , ব্রেকফাস্ট , সাঁতার (Swimming) , সাইক্লিং , ৮ পুল (বিলিয়ার্ড), কিডস প্লে-স্টেশন , ফ্রি পার্কিং , হাই স্পিড ইন্টারনেট (WiFi)
ম্যাক্সিমাম গেস্ট : ২
প্রতি রাত: ১২,০০০ টাকা
ম্যাক্সিমাম গেস্ট : ৪
প্রতি রাত: ৮,৪০০ টাকা
ম্যাক্সিমাম গেস্ট : ২
প্রতি রাত: ৮,৪০০ টাকা
ম্যাক্সিমাম গেস্ট : ৩
প্রতি রাত: ৮,৪০০ টাকা
ম্যাক্সিমাম গেস্ট : ২
প্রতি রাত: ৭,২০০ টাকা
ম্যাক্সিমাম গেস্ট : ২
প্রতি রাত: ৭,২০০ টাকা
ম্যাক্সিমাম গেস্ট : ৩
প্রতি রাত: ৭,২০০ টাকা
🔔 নোট:
কোনো প্রকার হিডেন চার্জ নেই।
৫ বছরের নিচে শিশুদের থাকা একেবারে ফ্রি, তার বেশি হলে চার্জ প্রযোজ্য।
👉 রুমের মূল্য সিজন, উপলভ্যতা এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সঠিক মূল্য ও উপলভ্যতা জানার জন্য রিসোর্টের সাথে সরাসরি যোগাযোগ করুন।
সকালের নাস্তা - খাবার খাওয়ার জন্য দুইটা প্যাকেজ চালু রয়েছে। এছাড়া রুমে থাকার পাশাপাশি সকালে ফ্রি নাস্তা পাবেন। স্পেশাল বারবিকিউ প্যাকেজ ৪৪৪ টাকা।
দুপুর ও রাতের খাবার - দুপুর এবং রাতের খাবারের জন্য রিসোর্টের রেস্টুরেন্টে বিভিন্ন ধরণের দেশি ও বিদেশি খাবারের ব্যবস্থা রয়েছে। ডাল, চিকেন, সাদা ভাত, আলু ভর্তা, মিনারেল ওয়াটার বোতল, মাছ ভাজা, চিকেন ঝাল ফ্রাই, সালাত ইত্যাদি। এই প্যাকেজের মূল্য জনপ্রতি ৯০০ টাকা সাথে ভ্যাট ও সার্ভিস চার্জ প্রযোজ্য।
সন্ধ্যার স্ন্যাকস প্যাকেজ - ফ্রেঞ্চ ফ্রাই , ফ্রোজেন ফুড আইটেম , চিকেন নাগেটস , চিকেন বা ভেজিটেবল সামোসা ইত্যাদি। এই প্যাকেজের মূল্য জনপ্রতি ৫০০ টাকা + ভ্যাট + সার্ভিস চার্জ প্রযোজ্য।
সর্বশেষ মূল্য ও মেনু সম্পর্কে জানতে রিসোর্টের সাথে সরাসরি যোগাযোগ করুন।
রংগাউটি রিসোর্ট এমন একটি জায়গা, যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা, আলোকসজ্জা ও আকর্ষণীয় সব নকশা রয়েছে। এছাড়া নতুন দম্পতিদের জন্য এখানে হানিমুন রুম রয়েছে।
মতামত দেয়ার জন্য আপনাকে অবশ্যই সাইন ইন করতে হবে।
You have been blocked for today due to excessive copying. Hope to see you tomorrow! 😊