আপনি এখানে আছেনঃ Home > Listings > টিলাগাঁও ইকো ভিলেজ
টিলাগাঁও ইকো ভিলেজ - Tilagaon Eco Village
Tilagaon Eco Village - টিলাগাঁও ইকো ভিলেজ রিসোর্ট মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার এর অন্তরে টিলাগাঁও গ্রামে পাহাড়ি টিলার উপর অবস্থিত। শ্রীমঙ্গল থেকে সিএনজিতে (ভানুগাছ রোডে) ১২ কিলো দূরে বটেরতল।বটেরতল থেকে ৩ কিলো ভেতরে টিলাগাঁও ইকো ভিলেজ। পর্যটক, পরিবার এবং ক্যাম্পিং ভ্রমণকারীদের জন্য এই স্থানটি শান্ত পরিবেশ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামীণ জীবনের আদর্শ অভিজ্ঞতা দেয়। সবুজের গভীরে, মাটি ও কাঠে গড়া প্রতিটি কটেজ যেন একেকটা নির্জন আশ্রয়। এখানে বানরের কৌতুক আর শেয়ালের রাতের ডাক একদম স্বাভাবিক ব্যাপার। স্থানীয় মাঠ থেকে তুলে আনা টাটকা সবজি আর দেশি মুরগির ঝোল, আলু ভর্তা, ডাল আর ধোঁয়া ওঠা ভাত—সবই রান্না হয় মাটির চুলায়, একদম গ্রামীণ ঘ্রাণে ভরপুর। গ্রামের প্রতিটি কোণে দেখা যায় স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া, যা ভ্রমণকারীদের সত্যিকার গ্রামীণ জীবনযাত্রার স্বাদ এনে দেয়।
রুমের লিস্ট এবং তাদের বুকিং মূল্য
রুমঃ প্রতিটি রুম মাটি+কাঠ+ছন দিয়ে দৃষ্টিনন্দন ভাবে তৈরী করা। রুমে রয়েছে বাশের তৈরী খাট, সোফা, ড্রেসিং টেবিল, টি টেবিল, আলমারি সহ প্রয়োজনীয় সব এমিনিটিজ।
ওয়াশরুমঃ প্রতিটি কটেজে স্ট্যান্ডার্ড ওয়াশরুম (ইংলিশ/হাই কমোড) করা হয়েছে।
মাড হাউস (Mud House):প্রতিটি মাড হাউসে ২ জন অতিথি থাকতে পারেন।
প্রতি রাতের মূল্য ৬,০০০ টাকা।
এসি ভিলা (AC Villa):এখানে ২ জন অতিথির জন্য ব্যবস্থা রয়েছে, তবে অতিরিক্ত অতিথির জন্য ব্যবস্থা করা যায়।
প্রতি রাতের মূল্য ৮,০০০ টাকা।
প্রাইভেট পুল ভিলা (Private Pool Villa):এই ভিলায় ব্যক্তিগত পুলের সুবিধা রয়েছে।
প্রতি রাতের মূল্য ১৫,০০০ টাকা।
রিসোর্টে চেক ইন করার সময় দুপুর 01:30 PM এবং চেক আউট করার সময় দুপুর 11:30 PM.
রুমের মূল্য সিজন, উপলভ্যতা এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। সঠিক মূল্য জানার জন্য রিসোর্টের সাথে সরাসরি যোগাযোগ করুন।
খাবারের মেনু ও মূল্য
রিসোর্টে সুস্বাদু স্থানীয় খাবারের ব্যবস্থা রয়েছে। নিম্নে কিছু খাবারের তালিকা ও মূল্য দেওয়া হলো: